তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে একটি সফল ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছে দেশটি।
তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রয়টার্সের প্রতিবেদনতারেক রহমান: নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তেলন্ডনে প্রায় দুই দশকের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দুই মাস পার হতে না হতেই তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হতে পারেন। তাঁর বাবা-মায়ের মতো প্রধান হয়ে দেশ পরিচালনার পথে রয়েছেন তিনি।
বিএনপির ভূমিধস বিজয়ের হাতছানিদীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি বিষয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে তারেক রহমান দ্রুত দেশে ফিরতে বাধ্য হন। তিনি জনতার কাছ থেকে যে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন, তা বিএনপির কর্মীদের আরও উজ্জীবিত করেছে।
ঢাকা-১৭ আসনভোটের কয়েক ঘণ্টা আগে তারেক রহমানকে সমর্থন ৪ স্বতন্ত্র প্রার্থীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব
সরকারপ্রধান কোন ‘রহমান’ভোট আর হতে কতক্ষণ! সময় যত গড়াচ্ছে, রাজনীতির আকাশে ভবিষ্যদ্বাণীর মেঘ ততই ঘন হচ্ছে। তবে এ ভবিষ্যদ্বাণী করতে জ্যোতিষীর দরকার নেই—বাংলাদেশের রাজনীতির ইতিহাসই যথেষ্ট।
বিএনপিকে সমর্থনের খবরে আলেম-ওলামাদের কৃতজ্ঞতা তারেক রহমানেরদেশের ‘সব ঘরানার’ শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছে বলে দাবি করেছে দলটি। বিএনপিকে সমর্থন দেওয়ায় আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমানপ্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’-এর যাত্রা শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেনআর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হতে যাওয়া এই নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের দিকে—তারা কে কোথায় ভোট দেবেন।
ডয়েচে ভেলেকে সাক্ষাৎকারএককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে ডলার উড়াতে ‘দিল-খোলা’ প্রার্থীরাসংসদ নির্বাচন ও গণভোটের প্রচার শেষ। সামাজিক মাধ্যমে এখনো রয়ে গেছে তার রেষ। মাঠের মতো ভার্চুয়াল লড়াইয়েও ‘দিল-খোলা’ প্রার্থীরা। বিভিন্ন দলের ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা দেদার ঢেলেছেন অর্থ। সহজে বললে ডলার। কারণ, ফেসবুকের বিজ্ঞাপন ডলারেই দিতে হয়।
প্রতিশোধের কারণে মানুষকে দেশ ছাড়তে হয়, রয়টার্সকে তারেক রহমানপ্রায় দুই দশক স্বেচ্ছায় লন্ডনে নির্বাসনে ছিলেন। দেশে ফেরার দুই মাসের মধ্যেই তিনি এখন নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনমত জরিপ ঠিক থাকলে, আসন্ন বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন; যে দায়িত্ব একসময় পালন করেছিলেন তাঁর বাবা ও মা।
এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমানপাহাড় থেকে সমতলে বসবাসকারী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৫ আসনে ইপিজেডের প্রতিশ্রুতি তারেক রহমানেরঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বাননির্বাচন ঘিরে আবার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নকল ব্যালট ও সিল তৈরির মতো ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। একটি মহল মা-বোনদের বিভ্রান্ত করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।’
যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে: তারেক রহমানযারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’।
প্রচারণার শেষ দিনে ৮ জনসভা ও বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষ দিন সোমবার রাজধানী ঢাকার আটটি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।