স্ট্রিম প্রতিবেদক

প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর বনানীতে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’-এর যাত্রা শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে স্থাপিত এই ক্লিনিকের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘প্রাণীর কল্যাণ ও তাদের সুষ্ঠু যত্নে আমাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করাই হলো এই উদ্যোগের মূল লক্ষ্য।’ তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ক্লিনিকের সংখ্যা বাড়িয়ে প্রাণীকল্যাণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে বলেও জানান তিনি।
আয়োজকরা জানান, এই ক্লিনিকে পশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। কেবল বাসাবাড়ির পোষ্য প্রাণীই নয়, রাস্তার অসহায় ও মালিকবিহীন কুকুর-বিড়ালকেও এখানে চিকিৎসা, টিকা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। বাওয়ার নেতারা জানান, প্রতিদিন নির্দিষ্ট সময়সূচিতে এখানে সেবা কার্যক্রম চলবে এবং ভবিষ্যতে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে