ঢাকা-১৭ আসন
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুস সালাম।
ভোটগ্রহণ শুরুর এক দিনেরও কম সময় আগে তারা এ ঘোষণা দিলেন। চার প্রার্থী হলেন– বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী রাশেদুল হক ও আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
সংবাদ সম্মেলনে আবদুস সালাম জানান, চার প্রার্থীই তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আমরা একাত্তরের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চাই না। তাই জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে আমার প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষকে সমর্থন জানাচ্ছি।’
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ– এই স্লোগানকে সামনে রেখে আমি প্রার্থিতা প্রত্যাহার করছি। আমি আমার ভোটারদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করেন।’
এর আগে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতউল্লাহ (মোরগ প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২১ ঘণ্টা আগে