মায়ের পথচলা যেখানে থেমেছে, চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে: তারেক রহমানতারেক রহমান বলেন, ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’
মায়ের জানাজায় সহযোগিতার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানতারেক রহমান লিখেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।
তারেক রহমানকে লেখা চিঠিতে ‘নতুন পথচলার’ ইঙ্গিত নরেন্দ্র মোদিরবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর ছেলে তারেক রহমানকে শোক জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চিঠিটি তারেক রহমানকে হস্তান্তর করেন।
জানাজায় তারেক রহমানের ৫৮ সেকেন্ডের ভাষণ যে বার্তা দিলতারেক রহমান তাঁর মায়ের জানাজায় মাত্র ৫৮ সেকেন্ড কথা বললেন। তাঁর তো অনেক কথা বলার ছিল। বাবা শহীদ হয়েছেন। যে মায়ের জানাজায় দাঁড়িছেন—কে না জানেন, সেই মাকে চিকিৎসা করতে না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
ফটো নিউজ /জনতার মহাসমুদ্রে মহিমান্বিত বিদায়জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। সকাল থেকেই জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর লাগোয়া বিভিন্ন সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে। লাখো লাখো মানুষের অংশগ্রহণে জানাজার অনুষ্ঠিত হয়।
গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বেগম জিয়াকে দাফনখালেদা জিয়ার দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তিন বাহিনীর প্রধানরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়াস্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
মা আঘাত দিলে ক্ষমাপ্রার্থী, ঋণ নিলে যোগাযোগ করবেন: তারেক রহমানবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাউকে আঘাত দিয়ে থাকলে তাঁর পক্ষে সবার কাছে ক্ষমা চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে মাকে দেওয়া ঋণের জন্য যোগাযোগ করলে তা পরিশোধের কথা জানিয়েছেন তিনি।
তারেক রহমানের সঙ্গে জয়শঙ্কর ও সাদিকের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
জানাজার আগে যা বললেন তারেক রহমানবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজ জানাজার আগে তাঁর জীবনী পাঠ করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি খালেদা জিয়ার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় সদ্য প্রয়াত মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান, ইস্পাত দৃঢ় ঐক্যের আহ্বানবিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। হাসপাতালে মা খালেদা জিয়ার মরদেহ রেখে এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমার কাছে তিনি মমতাময়ী মা, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন: তারেক রহমানবিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য।’
মায়ের শেষ সময়ে পাশে ছিলেন তারেক রহমান ও স্বজনরাদীর্ঘদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের বিছানায় সংকটময় মুহূর্ত পার করছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩৯ বছর আগে স্বামী হারিয়েছেন। আদরের ছোট ছেলেও মারা গেছেন ১০ বছর আগে।
১৯৮৩ সালে সাপ্তাহিক নিপুণের লেখা /খালেদা জিয়ার দিনকালকিছুতেই সাক্ষাৎকার দিতে রাজী হননি খালেদা জিয়া। কিন্তু দুই ঘণ্টার অন্তরঙ্গ আলাপের ফাঁকে ফাঁকে তাঁর ব্যক্তিগত জীবনযাপন, তাঁর রুচি অভিরুচি ও সখের বিষয় এই রচনায় অন্তরঙ্গভাবে তুলে এনেছেন অসীম সাহা। লেখাটি ১৯৮৩ সালে সাপ্তাহিক নিপুণের মার্চ সংখ্যায় ছাপা হয়েছিল। খালেদা জিয়ার মৃত্যুর পর লেখাটি পুনঃপ্রকাশ করা
কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, রাস্তা ছেড়ে দিতে বললেন নেতাকর্মীদেরপ্রায় দেড় যুগ পর রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়।
এনডিটিভির বিশ্লেষণতারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের জন্য কী বার্তাবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিপুল জনসমাগম দেখা যায়। ২০২৬ সালের শুরুতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মাকে দেখতে রাতে হাসপাতালে তারেক রহমানবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।