স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘদিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের বিছানায় সংকটময় মুহূর্ত পার করছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩৯ বছর আগে স্বামী হারিয়েছেন। আদরের ছোট ছেলেও মারা গেছেন ১০ বছর আগে। একমাত্র জীবিত সন্তান তারেক রহমান ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন। জীবনের শেষ অংশের বড় সময় তাঁকে বন্দিদশায় কাটাতে হয়েছে।
উন্নত চিকিৎসার অভাবে তাঁর শরীরে বাসা বেঁধেছিল নানা রোগব্যাধি। এসব রোগ নিয়ে নানা কটূক্তি শুনতে হলেও তিনি কোনো অভিযোগ করেননি। এমনকি শেষ বক্তৃতায়ও তাঁর ওপর দীর্ঘদিনের নির্যাতনকারী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার নামে কোনো কটূক্তি বা বিষোদ্গার ছিল না।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় কিছুদিন অবস্থান করেন। প্রিয় সন্তানের সঙ্গে সচেতনভাবে কাটানো ওটাই ছিল তাঁর শেষ সময়। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরেছেন। চারদিকে যখন তাঁর আগমন ঘিরে আনন্দমুখর পরিবেশ, ঠিক তখনই নেমে এলো শোকের ছায়া।
সোমবার দিবাগত রাতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। গভীর রাতে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হাসান জানান, খালেদা জিয়া অতি সংকটময় মুহূর্ত পার করছেন।
এরপর আজ মঙ্গলবার ভোর ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। এর মধ্য দিয়ে অবসান ঘটে গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের।
দীর্ঘ দেড় যুগের আন্দোলন-সংগ্রাম শেষে গণতান্ত্রিক উত্তরণের পথে বিএনপির এই অগ্রযাত্রার মুহূর্তে তিনি না ফেরার দেশে চলে গেলেন। সচেতন অবস্থায় ছেলের স্থায়ী প্রত্যাবর্তন ও নেতা-কর্মীদের ভালোবাসার জোয়ার দেখে যেতে পারেননি তিনি।
মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার এবং বড় বোন সেলিনা ইসলামসহ আরও আত্মীয়স্বজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
২ ঘণ্টা আগে