স্থানীয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জুবায়েরস্থানীয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে নির্বাচন গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ সিলেট বিএনপিরসিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় কোম্পানির শেয়ার ও ঋণের তথ্য গোপনের অভিযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
পাবনায় মুক্তিযোদ্ধা জামায়াত নেতার ওপর হামলা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিপাবনা-৫ (সদর) আসনে ওয়ার্ড জামায়াতের নেতা বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেছে জামায়াতের প্রার্থী। তবে হামলার নিন্দা জানিয়ে একে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ দাবি করেছেন বিএনপির জেলা সদস্যসচিব। আজ রোববার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে তারা।
ভোলা-২গ্যাস-বিদ্যুতের ভোলায় কেন বেকারত্বের অভিশাপ, প্রশ্ন তরুণ ভোটারদেরপ্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আসনে এবার ১৭ হাজারের বেশি তরুণ ও নতুন ভোটার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
টাকা বিলিসহ ঘর নির্মাণের আশ্বাস, জামায়াতের রেজাউলকে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারিলক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে ভোটারকে টাকা দানসহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসের অভিযোগের সত্যতা পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুনরায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন।
সরকারে গেলে নাহিদকে মন্ত্রী করবেন জামায়াত আমিরনির্বাচনে জিতে সরকারে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণেরাই হবে আগামীর বাংলাদেশ পরিচালনার মূল চালিকাশক্তি।
রাজার ছেলে রাজা হবে তা মানি না: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’
ইসিতে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদেরকর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
ঢাকা-১১ থেকে ভূমি দস্যুদের সিন্ডিকেট নির্মূল করার অঙ্গীকার নাহিদ ইসলামেরঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনের নাগরিক ভোগান্তির জন্য ‘রাজনৈতিক মদদপুষ্ট ভূমিদস্যুদের’ দায়ী করেছেন এনসিপি আহ্বায়ক ও আসনটির ১১ দল সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, ‘গত তিন দশক ধরে প্রধান দুই রাজনৈতিক দল ভাগ-বাটোয়ারা করে এই এলাকার জমি ও জলাশয় দখল করেছে।’
স্বীকৃত ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজস্বীকৃত ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিককে শোকজ করেছেন ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা।
নির্বাচনে প্রতিপক্ষ ঘায়েলে এআই কন্টেন্টআসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
পাবনা-১: আলোচনায় ‘আবু সাইয়িদ’ ফ্যাক্টরসীমানা সংক্রান্ত আইনি জটিলতা শেষে উৎসবের আমেজ ফিরেছে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে। প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের একগুচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছেন।
মানিকগঞ্জে তুরুপের তাস সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটএক সময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হারানো ‘বিশ্বস্ত দুর্গ’ ফিরে পেতে নানা কৌশলী সমীকরণ মেলাচ্ছেন দলটির প্রার্থীরা।
চা-শ্রমিকের সন্তানকেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাবে রাষ্ট্র: জামায়াত আমিরএকজন চা-শ্রমিকের সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তার দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাঁদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে।
সাধারণ মানুষের মতো একই আইনে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বিচার হতে হবে: ডা. শফিকুর রহমানহবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে যে শাস্তি পায়, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও যদি অপরাধ করেন, সেই একই আইনে তাদেরও বিচার হতে হবে। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’
ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে: জামায়াত আমিরআইসিসি টি-২০ বিশ্বকাপে খেলতে না দেওয়ায় ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যটাসে এই মন্তব্য করেন তিনি।