স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে জিতে সরকারে গেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণেরাই হবে আগামীর বাংলাদেশ পরিচালনার মূল চালিকাশক্তি।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ (বাড্ডা-রামপুর-ভাটারা) আসনের অন্তর্গত বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। তরুণ নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, নাহিদ ইসলামরা আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে পাইলট ও ক্যাপ্টেন হবে। আমরা প্রবীনরা পেছনের সিটে যাত্রী হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি, তারা বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। তাদের নেতৃত্বেই দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।
অতীতের সরকারগুলোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিগত দিনের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। দুর্নীতি থেকে নিজেদের মুক্ত রাখার শপথ তাদের ছিল না এবং দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। এ কারণেই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশের হাজার হাজার কোটি টাকা কানাডা, সিঙ্গাপুরে পাচার করে ‘বেগম পাড়া’ গড়ে তুলেছেন তারা।
তিনি বলেন, আমরা যদি লুণ্ঠিত টাকা ফিরিয়ে আনতে পারি এবং আগামীতে কোনো রাজনৈতিক দুর্বৃত্তকে দেশের সম্পদ লুণ্ঠনের দুঃসাহস না দেখানোর ব্যবস্থা করতে পারি, তবে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাবে। এই জাতির ভাগ্য বদলের জন্য পাঁচটি বছরই যথেষ্ট।
ঢাকা-১১ আসনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও এ এলাকা হাজারো সমস্যায় জর্জরিত। আগামীতে শুধু একটি নির্দিষ্ট আসনের জন্য নয়। বরং বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল এবং ১৮ কোটি মানুষের প্রতিটি ইঞ্চির হকের পাহারা দেওয়া হবে।
তিনি জুলাই শহীদদের স্মরণ করে বলেন, যেভাবে জুলাইয়ে আমাদের সহযোদ্ধারা প্রাণ দিয়ে বিজয় এনে দিয়েছে, ঠিক সেভাবে আমরাও আগামীর দায়িত্ব পালন করব। বে-ইনসাফি, জুলুমবাজ, চাঁদাবাজ ও আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এনসপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে