নির্বাচনী প্রচারে ব্যয় ২৫ কোটি টাকা, দরপত্র ছাড়াই কাজ পেল ব্র্যান্ড সলিউশনআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে প্রচার-প্রচারণায় ২৫ কোটি টাকা খরচ করবে সরকার। এ জন্য দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে’ এই কাজ দেওয়া হবে।
দলগুলোর সহায়তা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়: সিইসিরাজনৈতিক দল সহযোগিতা না করলে সুন্দর নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে যত প্রস্তুতি নিক, দলগুলো সমস্যা করতে চাইলে নির্বাচনের চিত্রই নষ্ট হয়ে যাবে।
আচরণবিধি সঠিক পরিপালনের ওপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন: সিইসিআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তাঁর মতে, আচরণবিধি সঠিকভাবে মানা হলে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হবে। আর রাজনৈতিক দলগুলোর সহযোগিতাই এতে ভূমিকা রাখবে।
তারেক রহমানের নিরাপত্তা চাইলেন অস্ট্রেলীয় এমপি আবেগাল বয়েডবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেল বয়েড।
জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, প্রস্তাব থাকবে চারটিআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াসহ চারটি প্রস্তাবের ওপর ‘হ্যাঁ’-‘না’ ভোট নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজন্মভূমি দিনাজপুরে প্রথমবারের মতো নির্বাচন করবেন খালেদা জিয়াএর আগে এই জেলা থেকে কখনোই নির্বাচন করেননি তিনি। এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেন।