গণতন্ত্রের প্রসঙ্গ এলেই ভেসে উঠবে খালেদা জিয়ার নামগণতন্ত্রের রক্ষাকবচ হলো সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি, স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বিএনপির মাধ্যমে ‘সমন্বয়ের রাজনীতির’ নতুন ধারা চালু করেছিলেন।
খালেদা জিয়ার জানাজা ঘিরে সংসদ ভবন এলাকা জনসমুদ্রবিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা হবে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে।
শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে প্রস্তুত নতুন কবরজাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে নতুন খবর খোঁড়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখানে দাফন করা হবে।
খালেদা জিয়ার বিএনপিই কেন মধ্যপন্থী রাজনীতির ‘ভরসাস্থল’বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে দ্বিধাবিভক্ত। এক প্রান্তে রয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, অন্য প্রান্তে রয়েছে ধর্মীয় রাজনীতি। এই দুই মেরুর মাঝখানে একটি বিশাল শূন্যতা বিরাজমান ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ স্বভাবত ধর্মপরায়ণ, কিন্তু তারা ধর্মান্ধ নয়। আবার তারা আধুনিকতায় বিশ্বাসী, কিন্তু শিকড়বিচ্ছিন্ন নয়।
খালেদা জিয়ার জানাজা (সরাসরি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না...রাজিউন)। তাঁর জানাজার নামাজ আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। দেখুন লাইভ
শেষবারের মত ‘ফিরোজায়’ যাচ্ছেন খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থাসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আয়নাঘর থেকে হাসিনার নিপীড়নের অস্ত্র ‘বালুর ট্রাক’তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদফা তাঁকে ‘বালুর ট্রাক’ কৌশলে আটকে রেখেছিলেন। ক্ষুব্ধ খালেদা জিয়া বলতে বাধ্য হয়েছিলেন, ‘দেশটা কি আপনাদের একলার? পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের, যে গুণ্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান? পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান?’
খালেদা জিয়ার জানাজাযেসব রাস্তা এড়িয়ে চলতে অনুরোধ করেছে ট্রাফিক বিভাগবুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে অতিরিক্ত জনসমাগম হবে। দুর্ভোগ এড়াতে ট্রাফিক গুলশান বিভাগে আগাম ট্রাফিক নির্শদেশনা দিয়েছে।
খালেদা জিয়ার প্রয়াণসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন তিনি, সেই স্মৃতিতে মুহ্যমান বগুড়ার নেতাকর্মীরাসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এবার হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে বগুড়ার নেতাদের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা।
‘পালবিহীন নৌকার মতো জীবনে খালেদা জিয়া সুযোগ দেন রাজনীতির’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নিজের বাবার মৃত্যুর পর রাজনীতিতে সুযোগ দেওয়ার পেছনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন তিনি।
খালেদা জিয়ার জানাজা: ট্রিপের সংখ্যা বাড়বে মেট্রোরেলেবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
খালেদা জিয়ার মৃত্যুযেসব নিয়োগ পরীক্ষা স্থগিত, বন্ধ থাকবে আরও যাসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তাঁর নামাজে জানাজার কেন্দ্র করে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
ফটো নিউজ /আপসহীন নেত্রী খালেদা জিয়ার বিদায়বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আপসহীন এই নেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। এ খবরে বিভিন্ন স্থান থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন মানুষ।
খালেদা জিয়া: গণতন্ত্রের সাধিকা, মহাকাব্যের বীরের মতো একাব্রিটিশ পণ্ডিত সামুয়েল জনসনের উক্তিটি ভুল প্রমাণ করেছেন খালেদা জিয়া। জনসন বলতেন, দেশপ্রেম হলো ইতর লোকের শেষ আশ্রয়। খালেদা জিয়ার জীবন ও প্রয়াণ এই সত্যই প্রতিষ্ঠা করে যে, তাঁর রাজনৈতিক-পারিবারিক ও রাষ্ট্রনির্মাতা জীবনের প্রধান সত্য হলো দেশপ্রেম।
খালেদা জিয়ার মৃত্যুতে যা বলছে সাধারণ মানুষআজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল এলাকা আর দশটা দিনের মতো ছিল না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। নেতা-কর্মী, সমর্থক, সাধারণ মানুষ—সবাই মিলিয়ে জায়গাটি পরিণত হয় শোক, নীরবতা ও আবেগের এক প্রাঙ্গণে।
খালেদা জিয়ার জানাজা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরবেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন এবং টেলিফোন করেছেন বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।