খালেদা জিয়ার জানাজা
স্ট্রিম প্রতিবেদক

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে অতিরিক্ত জনসমাগম হবে। দুর্ভোগ এড়াতে ট্রাফিক গুলশান বিভাগে আগাম ট্রাফিক নির্শদেশনা দিয়েছে।
মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এসব নির্দেশনা মেনে চলার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।
ট্রাফিক গুলশান বিভাগের আওতাধীন বসুন্ধরা ৩০০ ফিট, কুড়িল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সড়কের নারায়ণগঞ্জ টু কুড়িলগামী রুটের (পূর্ব থেকে পশ্চিম দিকে) নীলা মার্কেট-সংলগ্ন চত্বরে ডাইভারশন প্রদান করা হবে। এই রুটে চলাচলের পরিবর্তে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। উত্তরা খিলক্ষেত থেকে কুড়িলগামী ফ্লাইওভার বন্ধ থাকবে। এর পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহারেরও অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ।
বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী, বনানী ১১ নম্বর সড়ক হতে বামে টার্ন বন্ধ থাকবে। এর পরিবর্তে বিকল্প রুটে চলাচলের অনুরোধ করা হয়েছে। গুলশান ১-এ ডাইভারশন প্রদান করা হবে। যাঁরা গুলশান ১ হতে গুলশান ২-এর দিকে যাবেন, তাঁদেরকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বনানী-সৈনিক ক্লাবের বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প বন্ধ থাকবে। যাঁরা এই রাস্তা ব্যবহার করবেন, তাঁদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
সবাইকে এসব ট্রাফিক নির্দেশনা মেনে চলার পাশাপাশি হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে