খালেদা জিয়ার মৃত্যু
স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) তাঁর নামাজে জানাজার কেন্দ্র করে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
সাধারণ ছুটিতে জরুরি পরিসেবা চালু থাকলে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী কয়েক দিন বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিদের ঘোষণাও এসেছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি নেওয়া হতে পারে। তবে তারিখ এখনো চূড়ান্ত নয়।
আগামীকাল বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে।
বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে আজকের সকল প্রশাসনিক ও বিভাগীয় সভা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণের আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সকালে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ভিত্তিতে নির্বাচন সাময়িক স্থগিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটের সব সরকারি প্রচার সাময়িকভাবে স্থগিত থাকবে। প্রচার কার্যক্রমের প্রধান সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ আজ এই সিদ্ধান্তের কথা জানান।
বেগম জিয়ার প্রয়াণে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি। এছাড়া বাফুফে ও জাতীয় দলের ক্রিকেটাররা পৃথক শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের সদস্যভুক্ত দেশের সকল পোশাক কারখানায় আগামীকাল ৩১ ডিসেম্বর এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সংগঠনের সকল সদস্যকে এই নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর (আগামীকাল বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর ও ডাক সেবাসহ সকল জরুরি পরিষেবা সচল থাকবে। হাসপাতাল ও ওষুধ সরঞ্জামবাহী যানবাহন ছুটির আওতার বাইরে থাকবে। ব্যাংক ও আদালতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে