কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজকৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কৃষির অতীত, বর্তমান ও ভবিষ্যৎবাংলাদেশের কৃষির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডল।
রাজশাহীর ব্যাংকার সুজনের ছাদবাগানের গল্পআমরা শহরে বসবাস করতে গিয়ে ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। কংক্রিটের দেয়াল, লোহার গ্রিল আর যান্ত্রিক জীবনের ভিড়ে শ্বাস নেওয়ার জায়গাটুকুও যেন সংকুচিত হয়ে এসেছে। ঠিক এই প্রেক্ষাপটে রাজশাহীর সোনালী ব্যাংকের কর্মকর্তা আহমুদুর রহমান সুজনের ছাদবাগান আমাদের কাছে এক বিকল্প জীবনের প্রস্তাব।
কৃষকের পণ্যের দাম নির্ধারণ করা নির্বুদ্ধিতা: আমীর খসরুকৃষকের পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া নির্বুদ্ধিতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কৃষিপণ্যের দাম ঠিক করে দিয়ে সরকারি প্রতিষ্ঠান বোকার মতো কাজ করেছে। বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত।
পাটশিল্পে বড় বিনিয়োগে আগ্রহী চীন: শফিকুল আলমবাংলাদেশের পাটশিল্পে চীন বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, চীনা উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ দেশের পাট খাতকে বিশ্ববাজারে নতুন করে তুলে ধরতে চান।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না: ফরিদা আখতারকৃষি খাতের অবিচ্ছেদ্য অংশ ও গুরুত্বপূর্ণ উপখাত হওয়া সত্ত্বেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত সরকারি কোনো ভর্তুকি পায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
অপরিকল্পিত উন্নয়নে দ্রুত কমছে কৃষিজমি: প্রাণিসম্পদ উপদেষ্টাঅপরিকল্পিত উন্নয়ন, নগরায়ণ ও শিল্পায়নের গ্রাসে দেশের কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, শুধু জমির পরিমাণ কমছে তাই নয়, বরং রাসায়নিক ভিত্তিক কৃষির ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া কৃষিতে অতিরিক্ত কীট
কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদের জন্য বড় হুমকি: প্রাণিসম্পদ উপদেষ্টাকৃষিকাজে ব্যবহৃত অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, কীটনাশক ব্যবহারের বিষয়টি কেবল কৃষি নীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে মৎস্য ও প্রাণিসম্পদ নীতিতেও অন্তর্ভুক্ত করা এখন সময়ের
কৃষি গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩ জানুয়ারি।
ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় সংগ্রহ করবে সরকারআসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় কৃষি সম্প্রসারণের সাবেক কর্মকর্তা গ্রেপ্তারকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ কোটি ৩২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের মামলার সংস্থাটির সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৈয়দ শরিফুল ইসলাম নামে ওই ব্যক্তি সংস্থাটির সাবেক সহকারী পরিচালক (অর্থ) ছিলেন।