৪৬ আসনে মনোনয়ন জমা দিয়েছে এনসিপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬টি আসনে দলীয়ভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ালেন আরেক কেন্দ্রীয় নেতাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দলটির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার স্বামী।
হলফনামার তথ্য: গাড়ি-বাড়ি নেই, তবে শীর্ষ নেতাদের মধ্যে আয়ে এগিয়ে নাহিদজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। পরামর্শক হিসেবে পাওয়া অর্থ এবং অন্যান্য খাত থেকে তিনি এ আয় করেন। তাঁর এই আয় বিএনপি, জামায়াতসহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে সর্বোচ্চ। তবে নাহিদ ইসলামের বাড়ি, গাড়ি ও জমি নেই।
‘আপসরফার রাজনীতি’র অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেলপুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘আপসরফা’র অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি অভিযোগ করেছেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে আত্মপ্রকাশে ব্যর্থ হয়েছে।
অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারাঅবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অপরিহার্য শর্ত—ভোটারদের ১ শতাংশ অর্থাৎ প্রায় ৫,০০০ সই সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
কেন এনসিপি ছেড়েছিলেন অনিক রায়রাজনীতির ভবিষ্যৎ, নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনা, এনসিপির প্রাসঙ্গিকতা হারানোর ঝুঁকি এবং বাংলাদেশের রাজনীতিতে আদর্শ বনাম ক্ষমতার দ্বন্দ্ব এমন সব বিষয় নিয়ে স্ট্রিম টক–এ আরিফ রহমানের সঙ্গে আলোচনা করেছেন রাজনীতিবিদ ও সাংবাদিক অনিক রায়।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র জমাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
নির্বাচন করবেন না এনসিপির সামান্তা শারমিনজামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট ও আসন সমঝোতার বিষয়ে দ্বিমত পোষণ করে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
প্রার্থী হচ্ছেন না আসিফ, হলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানআসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ, হচ্ছেন দলের মুখপাত্রসাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এই বিষয়ে এনসিপির ঘোষণা আসতে পারে। তাঁকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা।
এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হওয়ার সম্ভাবনা কি শেষ হয়ে গেলজুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা এক ঝাঁক তরুণের নেতৃত্বে গড়ে উঠেছিল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে দ্বিদলীয় তথা পরিবারতান্ত্রিকতা ছিল প্রবল। এর বাইরে গিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে তারা আর্বিভূত হবে—যাদের আদর্শ হবে কট্টর ডান ও বামের মাঝামাঝি এবং বিপুল সংখ্যক মানুষ ত
মাহফুজ আলম নির্বাচন করবেন না, মনোনয়ন নেওয়ায় বিব্রত: এনসিপি নেতা মাহবুবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তিনি নির্বাচন করবেন না, বরং এই ঘটনায় তিনি ‘বিব্রত অবস্থায়’ পড়েছেন বলে জানিয়েছেন তাঁর ভাই, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহবুব আলম মাহির।
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী মনজিলা ঝুমাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের একজন সংগঠক।
এই এনসিপির সঙ্গে নাই মাহফুজ, টানলেন ‘শীতল যুদ্ধ’ প্রসঙ্গজামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার আওতায় ঢাকায় প্রার্থী হতে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) দীর্ঘ ফেসবুক পোস্টে মাহফুজ জানিয়েছেন, তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।
জামায়াতের সঙ্গে জোট নির্বাচনী বৈতরণী পারের: নাহিদ ইসলামজামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক প্রশ্নে কোনো জোট হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে। এটি একদিকে নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য; অন্যদিকে সংস্কার, বিচার ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে এক থাকার।