স্ট্রিম প্রতিবেদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এই বিষয়ে এনসিপির ঘোষণা আসতে পারে। তাঁকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছিলেন আসিফ মাহমুদ।
এদিকে, এনসিপির পক্ষ থেকে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এনসিপির সূত্রটি জানায়, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিল তাঁর সমর্থকেরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে