সব না বলে যেতে পারবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে জাবেরসব কিছু না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, দায়িত্ব পালনে কে বা কারা আপনাকে বাধা দিয়েছে, কেন এখনো হাদির খুনিদের সামনে আনা যায়নি, তা না বলে পদত্যাগের সুযোগ আপনার নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি, আন্দোলনে ইনকিলাব মঞ্চইনকিলাব মঞ্চের অভিযোগ, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন সোমবার দুপুর ১২টায় শাহবাগে।
হাদি হত্যা: মূল আসামিরা পালিয়েছেন কি না, নিশ্চিত নয় পুলিশইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিরা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নিন্দাসন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ফের খাদের কিনারায়জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড বাংলাদেশে নতুন করে সহিংসতা-বিশৃঙ্খলার জন্ম দিয়েছে। গত বছরের ৫ আগস্ট এই গণঅভ্যুত্থানের ফলে সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।
জামায়াতের কর্মসূচিতে হাদির ভাই, কান্না করতে রাজপথে নামি নাইইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তাঁর বড় ভাই ওমর হাদি। তিনি বলেছেন, কান্না করতে রাজপথে নামি নাই। আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি বিপ্লবী ওসমান হাদির পাশে থেকে বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে চেয়েছি।
বিকেলে শেষ পদত্যাগের আল্টিমেটাম, সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন। উপদেষ্টা এমন সময়ে সংবাদ সম্মেলনে আসছেন, যখন তাঁর পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
ফটো নিউজ /ওসমান হাদির জানাজায় জনস্রোতজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেমে আসে শোকের ছায়া। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শুয়ে থাকা এই বীর যোদ্ধাকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে সংসদ চত্বরে।
ফের রিমান্ডে তিনজনস্ত্রী-বান্ধবীর কাছে হাদি হত্যার ইন্ধনদাতার সন্ধানে পুলিশইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় ইন্ধনদাতা ও অর্থদাতার খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টা দিল ইনকিলাব মঞ্চস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন শেষে শাহবাগে সমাবেশ থেকে এ সময় দেওয়া হয়।
গোয়েন্দা সংস্থায় থাকা ‘দোসরদের’ গ্রেপ্তারে ইনকিলাব মঞ্চ নেতার আল্টিমেটামসাধারণ ও সেনা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এখনও স্বৈরাচারের দোসররা রয়েছেন অভিযোগ তুলে তাদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ‘সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এখনও স্বৈরাচারের যেসব দোসর ঘাপটি মেরে আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায়
কবি কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদির কবর খননইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের অংশ হিসেবে কবর খনন করা হচ্ছে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধী চত্বরে দাফন করা হবে।
হাদির জানাজায় অংশ নেওয়ার আহ্বান সাদিক কায়েমের, সারা দেশে কফিন মিছিলের ডাকআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান ইনকিলাব মঞ্চেরআততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের স্বাধীনতাকামী সর্বস্তরের জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংসদ ভবন প্লাজায় কারা চিরঘুমে, হাদির নামও আলোচনায়জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছে সাতজনের কবর। তাদের সবাই স্বাধীন বাংলাদেশের অথবা অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন। একই স্থানে দাফন করার জন্য জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির নাম আলোচনায় এসেছে।