জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

কবি কাজী নজরুল ইসলামের পাশে ওসমান হাদির কবর খনন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৪
ওসমান হাদির কবর খনন করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের অংশ হিসেবে কবর খনন করা হচ্ছে। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধী চত্বরে দাফন করা হবে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিন তাঁর কবর খুড়তে দেখা যায়। এ সময় সমাধির গেটে অনেককে ভিড় করতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে গণসংযোগ করে ফেরার পথে দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে অটোরিকশায় থাকা হাদির মাথা গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

Ad 300x250

সম্পর্কিত