
আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দেশের ক্রীড়াবিদদের ভাতা দিচ্ছে সরকার। দ্বিতীয় দফায় ১৭১ জনের হাতে ক্রীড়া কার্ড ও ১ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে ফুটবল, হকি, সাঁতার, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন, আর্চারিসহ ১৮টি ডিসিপ্লিনের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়।
এর আগে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এই ভাতার পরিমাণ মাসিক ১ লাখ টাকা। তবে এটি কোনো স্থায়ী সুবিধা নয়। খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি ৪ মাস অন্তর এই তালিকা রিভিউ করা হবে। যাঁরা ভালো খেলবেন তাঁরা তালিকায় টিকে থাকবেন, আর পারফরম্যান্স খারাপ হলে তালিকা থেকে বাদ পড়বেন।
ক্রীড়া কার্ড পাওয়ার পর সামাজিক মাধ্যমে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়াবিদ শেখ মোরসালিন। তিনি বলেন, ‘এটি আমাদের আরও কঠোর লড়াই করতে, বড় স্বপ্ন দেখতে এবং দেশের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে উৎসাহিত করবে।’
.png)






-3c3626-256x144.webp)