ফারহানের গোল-অ্যাসিস্টে বোরহাম উডের জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ছবি: সংগৃহীত

নিউক্যাসল ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে শুরুতে বোরহাম উড ছিল পিছিয়ে। বিরতির ঠিক আগে গোল করে ম্যাচে সমতায় ফেরান বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার অ্যাসিস্টে আরেকটি গোল হলে নিউক্যাসলকে ২–১ ব্যবধানে হারায় বোরহাম উড।

ইংলিশ ন্যাশনাল লিগ কাপে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রথমার্ধে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় নিউক্যাসল অ-২১। ম্যাচের ১০ মিনিটে গোল করেন উইঙ্গার মাতেয়োস ফেরেইরা।

ম্যাচের ৪৫ মিনিটে ফুলহ্যাম থেকে ধারে খেলতে আসা বাংলাদেশি উইঙ্গার আলী ওয়াহিদ রেগান বুটির সঙ্গে দারুণ এক-দুই পাসে নিউক্যাসলের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়েন। এরপর বল ডান পাশের ফার কর্নারের জালে পাঠিয়ে দিয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া দুই দল চেষ্টা চালালেও ব্যবধান গড়ে দেয় বোরহাম উড। তবে ৭২ মিনিটে পিছিয়ে পড়ে নিউক্যাসল অ-২১। বদলি হিসেবে মাঠে নামা ব্রান্ট বাম প্রান্ত থেকে আলী ওয়াহিদের বাড়ানো দারুণ ক্রসে হেডে বল জড়িয়ে দেন বাম পোস্টের কোনায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোরহ্যাম উড।

ফুলহ্যামের একাডেমিতে অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে উঠে আসা ফারহান গত মৌসুমে পেশাদার অনূর্ধ্ব-২১ ডেভেলপমেন্ট লিগে ছয় গোল ও ৯টি অ্যাসিস্ট করেছিলেন। ২০২৫ সালের নভেম্বরে তিনি লিগটির মাস সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত