
দেশে হাম ও রোগটির উপসর্গে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২ জনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হামের উপসর্গে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে নতুন তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারা দেশে ১ হাজার ১১৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত ১০০ এবং এর উপসর্গ থাকা ৯০২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪৬৭ জনের। এ ছাড়া সিলেট বিভাগে ১৫৯, রাজশাহী বিভাগে ৯৫, ময়মনসিংহ বিভাগে ৭৯, বরিশাল ৭৬, চট্টগ্রাম বিভাগে ৭৫, খুলনা বিভাগে ৩৭ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
আরও জানানো হয়, একই সময়ে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯০৪ জনের। আর হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
.png)






