
সামাজিক মাধ্যমে ইসলাম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে তাঁকে নিজ বিদ্যালয়েই অবরুদ্ধ করেন স্থানীয়রা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চবিদ্যালয় থেকে তাঁকে আটক করা হয়। আটক নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, নারায়ণ চন্দ্র তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতেও তিনি কটূক্তিপূর্ণ একটি ফটোকার্ড পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে আজ সকালে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা তাঁকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নেয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, এর আগেও ফেসবুকে নারায়ণ চন্দ্রের একাধিক পোস্ট ঘিরে স্থানীয়রা আপত্তি জানিয়েছিল। সে সময় তাঁকে এ ধরনের পোস্ট না করার জন্য সতর্ক করা হয়। এরপরও তিনি পোস্ট করায় স্থানীয়রা তাঁকে অবরুদ্ধ করেন।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, শিক্ষক নারায়ণ চন্দ্রকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)






