
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি’র চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তামিম ইকবাল। বুধবার (১৫ জুলাই) স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসির বার্ষিক সাধারণ সভা শেষে এই তথ্য জানানো হয়।
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়কার চলছে। এই লিগগুলোর তদারকি ও সমন্বয়ের জন্য এ কমিটি গঠন করেছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিমের নেতৃত্বে ৫ সদস্যের কমিটির অন্যরা হলেন, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবাজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গোল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভ্যান ভুরেন।
এছাড়া ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’ নামে আরেকটি সাব-কমিটি গঠন করেছে আইসিসি। এটির চেয়ারম্যান করা হয়েছে বিসিসিআইয়ের দেবাজিৎ সাইকিয়াকে।
সভায় নেওয়া কিছু সিদ্ধান্ত
আফ্রিকান দেশ মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য রাষ্ট্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১২ দশমিক ৮২ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে বোর্ড। এছাড়া আইসিসির সদস্যপদের শর্তাবলি ও নিয়ম ভঙ্গের কারণে ফ্রান্স ক্রিকেটকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
.png)






-3c3626-256x144.webp)