
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত ওভারে ৫৭ রান তুলেছে টাইগাররা। উইকেট গেছে ৩টি।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি।
লিটন চোটে পড়ায় আজ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আব্দুল গাফফার সাকলাইনের। অস্ট্রেলিয়ার হয়েও আজ অভিষেক হয়েছে দুজনের- জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরীর।
অজিদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয় লাভ করেছিল।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, নিখিল চৌধুরী , জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।
.png)






-3c3626-256x144.webp)