স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভবনে স্থাপিত ভোটকেন্দ্রে হুইল চেয়ারে ভর দিয়ে ভোট দিতে আসেন মেঘমল্লার বসু।
পৌনে ১২টার দিকে ভোটকেন্দ্র থেকে বের হন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শুরু থেকেই আমরা ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’—এমনটি মনে করে নির্বাচনে এসেছি। তবে আজ যে সাড়া পাচ্ছি, তাতে আমি আবেগাপ্লুত। এখন পর্যন্ত এই কেন্দ্রে যা দেখলাম সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।
শিক্ষার্থীরা প্রগতির পক্ষে থাকবেন—এমন আশাবাদ ব্যক্ত করে মেঘমল্লার বলেন, ‘আশা করছি, শিক্ষার্থীরা প্রগতির পক্ষে থাকবেন। যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু প্লিজ আপনারা ভোট দিতে আসেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে