স্ট্রিম প্রতিবেদক

নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্যভাণ্ডার হিসেবে। সারা বাংলাদেশের তিন ভাগের এক ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। কিন্তু এরপরেও অবহেলিত দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়নি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশসেবার ও সরকার গঠনের সুযোগ পায়, তাহলে আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সঙ্গে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘সিটি করপোরেশন হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে।’
দিনাজপুরে গ্যাস সংকট থাকবে না, বৈজ্ঞানিকভাবে দিনাজপুরের কৃষিকে আধুনিকায়ন করা হবে, ফসলের সংরক্ষণ এবং ন্যায্যমূল্য দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনি সভা করতে আজ সকালে ঢাকা ছাড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে আজ তিনি পঞ্চগড় ও দিনাজপুরে জনসভা করেছেন। আজই তাঁর ঠাকুরগাঁওয়ে সমাবেশ করার কথা রয়েছে। এরপর আগামীকাল রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। এরপর আগামীকাল গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন তিনি।
জামায়াতে ইসলামীর সূত্রে জানা গেছে, ঢাকায় ফিরে আগামী ২৫ জানুয়ারি, রোববার বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালানোর কথা রয়েছে জামায়াত আমিরের।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে