গণসংহতি আন্দোলনের গভীর শোক
স্ট্রিম ডেস্ক

বদরুদ্দীন উমরের মৃত্যুতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গভীর শোক প্রকাশ করেছেন। তাঁকে বাংলাদেশের ইতিহাসের ফ্যাসিবাদবিরোধী অন্যতম তাত্ত্বিক, গণ-অভ্যুত্থানের পথকে জনগণের মুক্তির দিশা হিসাবে হাজিরের রূপকার উল্লেখ করে এক বার্তায় এক শোক জানায় গণসংহতি।
গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, বদরুদ্দীন উমর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এক অনন্য সাধারণ চরিত্র। তিনি বার বার ইতিহাসের গতিধারা বিশ্লেষণ করে জনগণের সংগ্রামের পথনির্দেশ করেছেন। জীবনের পুরোটা সময় জুড়ে অবিচল থেকেছেন প্রগতিশীল, গণতান্ত্রিক, গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডে।
গণসংহত আন্দোলনের সম্পাদকমন্ডলী সদস্য বাচ্চু ভূইয়ার স্বাক্ষর করা ওই শোক বার্তায় আরও বলা হয়, 'আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে ফ্যাসিবাদ হিসেবে তত্ত্বায়ন করে, সেক্টর কমান্ডার কর্নেল কাজী নুরুজ্জামানসহ বদরুদ্দীন উমর ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক কমিটি গড়ে তোলার উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন সেই ২০০০ সালের আগেই। আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান আছে।'
গণসংহতি নেতারা বলেন, 'আপোষ তাঁর অভিধানে ছিল না। তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা যখন ফ্যাসিবাদের ছায়ায় নিজেদের নিরাপদ রাখতে চেয়েছেন তখন তিনি সত্য উচ্চারণ করেছেন নির্ভিকচিত্তে। তাঁরা আরও বলেন, বদরুদ্দিন উমর শ্রেণী সংগ্রামকে কখনো মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের অধীনস্থ করে বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেননি।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে