জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

খাগড়াছড়িতে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ নেতাকর্মী

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১১: ৫২
এক সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, আইনজীবী ফোরামের সভাপতি রিফল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান এবং গুইমারা উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী উক্যনু মারমা।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপ্রুসি মারমা ও মো. ইউছুপের নেতৃত্বে ৩৬ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দেন। তবে যোগদানকারীরা কোন পর্যায়ের নেতাকর্মী, তা জানা যায়নি।নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতারা আগামীর আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত