স্ট্রিম প্রতিবেদক

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই নাগরিককে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
দলটি মনে করে, বাংলাদেশি নাগরিকদের প্রতি বিএসএফের এমন আচরণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি ও কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, এইসব হত্যাকাণ্ডের ঘটনার পাশাপাশি সীমান্তে অতীতে ঘটা সব হত্যাকাণ্ডের সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন। নিহত ব্যক্তিদের পরিবারকে আইনি ও সার্বিক সহায়তা প্রদান এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে বিএসএফের দীর্ঘদিনের অপরাধমূলক আচরণ বন্ধে ভারত সরকারকে অবিলম্বে কার্যকরব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি আমরা।
অতীতের বিচারহীনতার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের সীমান্ত হত্যাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো।
একারণে দ্রুত সকল সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তা আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।
জাতীয় নাগরিক পার্টি প্রতিবেশী সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাসী এবং প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকাশে আগ্রহী বলে বিবৃতিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে