স্ট্রিম প্রতিবেদক

গতকাল শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরের দল গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মারমুখী পদক্ষেপ নেয়। এ সময় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন। এ ঘটনায় গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নুর প্রাসঙ্গিক হতে শুরু করেন ২০১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে। তবে তাঁর এই প্রাসঙ্গিকতা আরও পোক্ত হয় ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) মধ্য দিয়ে। সেই নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ভিপি পদে বিজয় লাভ করে আলোচনায় এসেছিলেন নুর। পরে নিজে দল গঠন করে জাতীয় রাজনীতিতে পা রাখেন সাবেক এই ছাত্রনেতা।
এদিকে ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি ডাকসু নির্বাচন। এই নির্বাচনের ভিপি প্রার্থীরা সাবেক ভিপির ওপর এই হামলাকে কে কীভাবে দেখছেন—
জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করছেন আবিদুল ইসলাম খান। নুরের ওপর এই হামলাকে ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন তিনি। শুক্রবার দিবাগত রাত ১২টার পর দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হওয়া নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি। এটা অশনিসংকেত।’
ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী সাদিক কায়েমও গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে এই হামলাকে ‘ন্যক্কারজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরুল হক নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে সম্মুখ সারির যোদ্ধা। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ এবং সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে আমাদের সংস্কারের অনেক পথ বাকি।’
বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের’ ভিপি প্রার্থী আব্দুল কাদের গতকাল রাতে এই ইস্যুতে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘ডাকসুর সাবেক নির্বাচিত ভিপি নুরুল হক নুর ভাইয়ের ওপর যৌথবাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নুর ভাই আমাদের দীর্ঘ লড়াইয়ের সহযোদ্ধা। তাঁর ওপর হামলার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের বিরুদ্ধে স্টাবলিশমেন্ট নিজেদের অবস্থান জানিয়ে দিল। সুতরাং, ফ্যাসিবাদবিরোধী সহযোদ্ধাদের আবার লড়াইয়ের ময়দানের একত্রিত হতে হবে।’
এর কিছুক্ষণ পরেই আরেক পোস্টে তিনি লেখেন, ‘নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি’।
গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দেওয়া এক ফেসবুক পোস্টে নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান ‘প্রতিরোধ পর্ষদে’র ভিপি প্রার্থী তাসনিম আফরোজ ইমি। তিনি পুলিশ সংস্কার কমিশন কী করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। পুলিশ ব্রুটালিটির একই, কিংবা কোনো কোনো ক্ষেত্রে আরও বাজে চিত্রই যদি দেখতে হয়, তাহলে সংস্কারের নামে অর্থ খরচ করারও বিরোধিতা করেন ইমি।
নুরুল ইসলাম নুরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১১টার পর টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ‘ডাকসু ফর চেঞ্জ’-এর ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’-এর ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত এবং স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক ও ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
বিক্ষোভ সমাবেশ থেকে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, ‘আজকে আমরা কী দেখলাম? পুলিশ এবং আর্মি ইনটেনশনালি একজন মানুষকে কীভাবে এভাবে মারতে পারে?... তাঁকে কি এরা চেনে না? তাঁরা চিনত। তারপরও তাঁর ওপর যে নৃশংস হামলা চালিয়েছে, আমরা বলব এটা পুরোপুরি পূর্বপরিকল্পিত। সরকারেরও দায় আছে এখানে।
ইয়াছিন আরাফাত বলেন, ‘১৯-এর ডাকসু'র ভিপি নুরুল হক নুর ছিলেন আমাদের গণতন্ত্র এর একজন প্রতীক। সাহসের একজন প্রতীক। নুর ভাইয়ের উপরে হামলা মানে এটা পুরো জাতির জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলতে চাই, যারা আজকে এই হামলায় অংশগ্রহণ করেছে, ভিডিও ফুটেজ আছে—প্রত্যেকটা পুলিশ, সেনাবাহিনীকে আইডেন্টিফাই করে এদের বিচার করতে হবে।
সমাবেশে বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেন, এই হামলা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে