স্ট্রিম প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ১৬টি সংস্কারের ইশতেহার ঘোষণা করেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান।
ইশতেহারগুলোর মধ্যে রয়েছে—রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি করে একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা, শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসির কৌশলপত্র বাতিলে আন্দোলন গড়ে তোলা, গবেষণায় অগ্রাধিকার এবং বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ করা, আবাসন সংকট নিরসনে হলে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ করা এবং পুরাতন ভবন সংস্কার করা।
তাদের ইশতেহারে আরও রয়েছে—লাইব্রেরি, সেমিনার ও রিডিং রুম সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখা এবং নতুন এডিশনের বই যুক্ত করা, খাদ্য ও পুষ্টিমান সুরক্ষায় ক্যান্টিনের পাশাপাশি প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালু রাখা, শারীরিক ও মানসিক স্বাস্থ সুরক্ষায় রাবি মেডিকেল সেন্টারকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, নারী বান্ধব ক্যাম্পাসের লক্ষ্যে সাইবার সুরক্ষা ও চলাফেরার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
এ ছাড়া সব জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ, প্রকাশনা সংস্থাকে সচল করা, সাহিত্য এবং সংস্কৃতি, পরিবহন, ক্রীড়া, পরিবেশ প্রতিবেশ ও মুক্ত পরিসর সুরক্ষা, গণতন্ত্র স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্রাজ্যবাদ-বিরোধী আন্দোলন ইশতেহারে স্থান পেয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে বিভিন্ন দাবি-দাওয়া ও পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে ৬ বার নির্বাচনের তফসিল পরিবর্তন করে নির্বাচন কমিশন। সংশোধিত সময়সীমা অনুযায়ী ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে