স্ট্রিম সংবাদদাতা

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, এবং বানচাল করার চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে।’
ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অঙ্গিকার, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দিব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, আমরা না কি কুরআন-সুন্নাহর আলোকে থাকতে চাই না। কিন্তু আমরা সবসময় কোরআন-সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।’
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল পার হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে– দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময়টাতে খুব সাবধান থাকতে হবে। আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।’
আলেম-ওলামাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে; কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই– আমরা এই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ আমরা মুসলমান, আমাদের ধর্ম বোধ, আমাদের কৃষি ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য এখানে আমরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আপনাদের সাবধান থাকতে হবে– ভুল করে নিজেদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করে সে সমন্ত চক্রান্তকারীদের হাতে না পারি, যেখানে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিজের শেষ নির্বাচনের হিসেবে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনটাই আমার শেষ নির্বাচন। বয়স হয়ে গেছে, এরপরে আর নির্বাচন করা সম্ভব হবে কি না, তা জানি না। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই– আপনারা যদি মনে করেন অতীতে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পেরেছি, তাহলে আপনারা দয়া করে আমাদের সাহায্য ও সহযোগিতা করবেন। এর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন।’
সভা থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও দলীয় নেতারা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে