স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী (ভিপি) উমামা ফাতেমা বলেছেন, ‘ভোটকেন্দ্রে প্রার্থীদের লিস্ট ভোটারদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে একপাশে লেখা স্বতন্ত্র, আবার ওই পোস্টারের উল্টোপাশে শিবিরের প্রার্থীদের তালিকা।’ তবে নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার ভোটকেন্দ্র পরির্দশনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগের কথা জানান।
ভোট কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আরেকটু পর্যবেক্ষণের পর বলা যাবে।’
ফলাফলের ব্যাপারে ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, সবাই পজিটিভ। ছাত্রীরা অনেক ইতিবাচক দেখছি, ছাত্ররাও। ফেয়ার হলে নিরপেক্ষ প্রার্থীরা জয়ী হয়ে আসবে বলে আশা করি।’
এর আগে পোলিং এজেন্ট নিয়েও অভিযোগ করেন উমামা ফাতেমা। তিনি বলেন, ‘পোলিং এজেন্ট নিয়ে কাল রাত থেকেই সমস্যা। পোলিং এজেন্ট কীভাবে নির্ধারণ হয়েছে, কার কার নির্ধারণ হয়েছে, কার কার বাদ পড়েছে; এ ব্যাপারে স্পেসিফিক জবাবদিহি আমরা প্রশাসনের পক্ষ থেকে পাইনি।’
সকালে প্রার্থীরা যাকে যে কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছেন, সেখান থেকে কর্তৃপক্ষ পরিবর্তন করে অন্য কোথাও দিয়ে দিয়েছেন বলেও জানান উমামা। তিনি বলেন, ‘এমনকি মেয়েদের ছেলেদের হলেও দিয়ে দেওয়া হয়েছে। যার ফলে আমাদের প্রচুর ভোগান্তি পোহাতে হয়েছে।‘
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত সকাল ৯টার দিকে আমরা আমাদের পোলিং এজেন্টদের আমরা জায়গামতো পৌঁছাই। এরপর আবার দেখা গেছে, কেন্দ্রের আশপাশে লিফলেট দেওয়া হচ্ছে এবং ভোটারদের ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। আবার দেখা যাচ্ছে, কেন্দ্রের ভেতরেও.. কিছুক্ষণ আগে শুনেছেন, কিছু প্রার্থীর নামে সিল মারা লিফলেট বিতরণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে