স্ট্রিম প্রতিবেদক

রাজধানী মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ‘গণহত্যার’ জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করেছেন তাঁর প্রতিপক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক বলেন, মির্জা আব্বাস ঢাকার গ্যাংস্টার। নানা অপকর্ম করে বেড়ান। উনার কারণেই শাপলা চত্বরে এত ভাই শহীদ হলেন। উনি যদি সেদিন অংশ (অ্যাটেন্ড) করতেন, এত ভাই শহীদ হতেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, গুলিস্তান ও মতিঝিল এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাঁদার ভাগ মির্জা আব্বাসের পকেটে যায়। এই টাকা দিয়েই তিনি গুন্ডাবাহিনী পালেন।
আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, সাহস থাকলে জনগণের সামনে এসে অঙ্গীকার করুন– চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি ছেড়ে দেবেন। অবৈধভাবে উপার্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের পর কেন তিনি (তারেক রহমান) দেশে ফেরেননি? উনি কার সঙ্গে চুক্তি করে এসেছেন? তাঁকে কে অধিকার দিয়েছে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করার?
নির্বাচনী মাঠের পরিবেশ সম্পর্কে নাসীরুদ্দীন বলেন, কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এটি এখন ‘বিএনপি ফিল্ডে’ পরিণত হয়েছে। আমি কোনো সহানুভূতি পাওয়ার জন্য নির্বাচনে আসিনি। বরং কাঠখড় পুড়িয়ে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছি এবং শেষ পর্যন্ত লড়ে যাব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে