স্ট্রিম প্রতিবেদক

মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশে বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট দিতে মানুষ উৎসবমুখর পরিবেশে রাজধানী ছেড়ে যাচ্ছেন। এমন অবস্থায় আমরা ভোটের সুন্দর পরিবেশ আশা করি, কিন্তু একই সময়ে কিছু উদ্বেগজন ঘটনা ঘটছে।
বুধবার বেলা আড়াইটায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একের পর এক আমাদের প্রার্থী, নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টদের ওপর হামলা হচ্ছে। তাদেরকে শারীরিক আঘাত করা হচ্ছে। আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। মনে হচ্ছে, একদল সন্ত্রাসী ভোটের শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নষ্ট করে একটি অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-১৫ আসনে জামায়াতের নির্বাচনী অফিসে হামলা হয়েছে জানিয়ে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘যে আসনে আমাদের আমিরে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিসে হামলা, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আসনে আগেও এমন ঘটনা ঘটেছে, প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। গতকাল সেখানে একটা লিফলেট ছাড়া হয়েছে, কিন্তু প্রচার করা হয়েছে আমরা নাকি বিকাশ নম্বর চাইছি।’
এহসানুল মাহবুব জুবায়ের জানান, গতকাল পাবনা সদরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মাইকিং করে কিছু মানুষের নাম উল্লেখ করে বলা হয়েছে তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই ওই এলাকার জামায়াতের কর্মী, নির্বাচনে এজেন্ট হওয়ার জন্যও তারা কাগজপত্র প্রস্তুত করেছেন। জামায়াতের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে মাইকিংয়ের ব্যাপারে তারা কিছু জানাতে পারেননি। জুবায়েরের মতে, এই ধরনের কাজ জনমনে আতঙ্ক তৈরির হীন ও ঘৃণ্য প্রয়াস।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, গতরাতে মৌলভীবাজার-১ আসনের প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কর্মীদের ওপর হামলা হয়েছে। কুমিল্লা-৪ আসনে ১১ দলের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সি ভোটারদের সরাসরি হত্যার হুমকি দিয়ে ফৌজদারি অপরাধ করার পরেও আইনশৃঙ্খলা বাহিনী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে জুবায়ের বলেন, অতীতে নিরপেক্ষ না থাকায় জনরোষে পড়তে হয়েছে। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে এক পেশে ভূমিকা নিলে ভবিষ্যতেও জনরোষের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করে দেন তিনি।
এদিকে টাকাসহ জেলা জামায়াতের আমিরের সৈয়দপুরে আটক হওয়া প্রসঙ্গে দলটির সহকারী সেক্রটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নিজের ব্যবসার নগদ অর্থ বহন করা ব্যক্তির অধিকার, এটি কোনোভাবেই কোনো ফৌজদারি অপরাধ নয়। জেলা আমিরকে আটক করে নির্বাচনের আগে মিডিয়া ট্রায়াল করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২০ ঘণ্টা আগে