স্ট্রিম সংবাদদাতা

হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও মামলার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন আপিল করা হয়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক এই আপিল করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে তার আইনজীবীরা আপিল আবেদন জমা দেন। আবেদনে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা করার দাবি জানানো হয়। একই সঙ্গে মনোনয়ন বৈধ ঘোষণা করায় ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জানান, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, যা তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেন, তিনি ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। তবে এর পক্ষে কোনো প্রামাণ্য দলিল সংযুক্ত করেননি।
আপিল আবেদনে আরও উল্লেখ করা হয়, নাগরিকত্ব প্রত্যাহারের দাবি সত্ত্বেও আব্দুল আউয়াল মিন্টু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড সফর করেন এবং ১৫ ডিসেম্বর একই পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন। ৯ ডিসেম্বর নাগরিকত্ব বাতিল হয়ে থাকলে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে এ ধরনের ভ্রমণ সম্ভব নয় বলে আপিলে দাবি করা হয়েছে।
এ ছাড়া, হলফনামায় তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান বা তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলযোগ্য।
এই আপিলের বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সময়ে শুনানি নিয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২১ ঘণ্টা আগে