স্ট্রিম সংবাদদাতা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মিলনায়তনের ভেতরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে বগুড়া জেলা পরিষদ চত্বরে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ককটেল বিস্ফোরণের সময় জেলা পরিষদের মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন সময়ে আমাদের ভেন্যু– অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে…।’ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তিনি ।
পরে সাংবাদিকদের কাছে সারজিস আলম বলেন, ‘ককটেল বিস্ফোরণ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দলের জেলা সমন্বয় কমিটির সদস্য শওকত ইমরান বলেন, ‘পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা করেছে, তা খতিয়ে দেখাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির স্ট্রিমকে বলেন, ‘ককটেল বিস্ফোরণস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, জুলাই সনদে জামায়াতে ইসলামীর স্বাক্ষর করার বিষয়টির সমালোচনা করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়ে জামায়াত আন্দোলন করল, অথচ জুলাই সনদে ওই বিষয়ে লেখা নেই, সেটাতে স্বাক্ষর করে এলো জামায়াত, যা জামায়াতের শক্তিশালী আচরণের সাথে দ্বিচারিতা। এটা তাদের কাছে প্রত্যাশিত ছিল না।’
আজ সোমবার দুপুরে বগুড়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম। এর আগে তিনি আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন স্থানে দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।
নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়ার বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা দেওয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। আমরা চাই নির্বাচন কমিশন স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করা হচ্ছে, তারা কারও না কারও দ্বারা প্রভাবিত হচ্ছে।’
বিএনপি ও জামায়াত এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না মন্তব্য করে সারজিস আলম বলেন, ‘বিগত সময়ে বিএনপি যখনই সরকার গঠন করেছে, তা জোট সরকার ছিল। জামায়াতও কখনোই শক্তিশালীভাবে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। আমরা মনে করি, এককভাবে কেউ শক্তিশালী নয়। আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত—কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১০ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে