স্ট্রিম প্রতিবেদক

মূলধারার গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত করতে একটি সমন্বিত কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাতটি পৃথক টিমের অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি এই কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দলটি তাদের গণমাধ্যম ও তৃণমূলভিত্তিক রাজনৈতিক কৌশলকে আরও জোরদার করতে চায়। সংবাদ বিজ্ঞপ্তিতে সাতটি টিম ও তাদের প্রধানদের নামও ঘোষণা করা হয়েছে।
টিমগুলো হলো ড. মাহদী আমিনের নেতৃত্বে স্পোকসপার্সন টিম, ড. সালেহ শিবলীর নেতৃত্বে প্রেস টিম, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেলের নেতৃত্বে টিভি ও রেডিও, ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক, এ কে এম ওয়াহিদুজ্জামানের অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক, ড. সাইমুম পারভেজের নেতৃত্বে কনটেন্ট জেনারেশন। এছাড়া রিসার্চ ও মনিটরিং টিমের নেতৃত্ব দেবেন রেহান আসাদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে