তদন্ত কমিটি জানায়, ওই সময় রাব্বানীর বৈধ ছাত্রত্ব ছিল না। কেননা, এমফিল প্রোগ্রামে তাঁর ভর্তি নিয়ম মেনে হয়নি। সেই কারণে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে তাঁর প্রার্থিতা অবৈধ ছিল।
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
কমিটি জানায়, ওই সময় রাব্বানীর বৈধ ছাত্রত্ব ছিল না। কেননা, এমফিল প্রোগ্রামে তাঁর ভর্তি নিয়ম মেনে হয়নি। সেই কারণে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ওই নির্বাচনে তাঁর প্রার্থিতা অবৈধ ছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে কারচুপি, অবৈধভাবে ভোটে অংশ নেওয়া ছাত্রলীগ সদস্যদের ডাকসু পদ বাতিল এবং একই বছর ২২ ডিসেম্বর ডাকসু ভবনে হামলার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ হক।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটির অনুমোদন দেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান। মঙ্গলবার একই তদন্ত কমিটি রাব্বানীর জিএস পদে বিজয়কে অবৈধ ঘোষণা করার সুপারিশ করেছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে