বাসস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ ও হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে নারী প্রার্থী ২১ জন। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হলে ১ জন এবং শাহজালাল হলে ১ জন রয়েছেন।
নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হতে যাচ্ছেন— সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তনচংগা।
শামসুন্নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হতে যাচ্ছেন— দপ্তর সম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে গণিত বিভাগের মোসা. নিসাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের ইফফাত আরা জুই, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে ইসলামিক স্টাডিজ বিভাগের নাসিফা নাঈম তাসফিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিফতাহুল জান্নাত ও সংগীত বিভাগের মোসা. আফিয়া জাহিন।
প্রীতিলতা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হতে যাচ্ছেন— খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সিরাজুম মুনিরা। এছাড়া বিজয় চব্বিশ হল সংসদে খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম অন্তরা সাহা। তিনি চবির ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস বিভাগের শিক্ষার্থী।
শাহজালাল হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত। তিনি চবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী। এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া দুইজন হলেন— চারুকলা ইনস্টিটিউটের মাহমুদুল ইসলাম মিনহাজ ও মো. আবু বকর ছিদ্দিক।
এসব প্রার্থীদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, যাদের বিপরীতে কোন প্রার্থী নেই, তারা নিঃসন্দেহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তবে, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আমরা এটা ঘোষণা করতে পারছি না। কেউ যদি তার প্রার্থিতা বাতিল না করে, তাহলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। অন্যথায়, ফলাফল ভিন্ন হতে পারে।
এদিকে শামসুন্নাহার হল সংসদের খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে, পদটি ফাঁকা থাকবে। পদ ফাঁকা থাকার বিষয়ে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন কমিশনার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আরও বলেন, কেন্দ্রীয় সংসদে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও অন্য সমস্যার কারণে প্রার্থিতা বাতিল হবে। তবে নির্বাচন কমিশনের কাছে আপিলের মাধ্যমে প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন। প্রয়োজনে সংশোধন করে পুনরায় প্রার্থিতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ১৪টি আবাসিক হল ও ১টি হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে