স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ-বিএনপি বলয়ের পর এবার দেশে ‘বিএনপি-জামায়াত’ দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এই দ্বিদলীয় রাজনীতির চক্র ভেঙে নতুন বহুমাত্রিক রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ না ঘটলে ফ্যাসিবাদ বিলোপ করা সম্ভব নয়।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের পতন হতে না হতেই সেই বলয় ভেঙে এখন বিএনপি-জামায়াত দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে। দ্বিদলীয় রাজনীতির বলয় ভেঙে নতুন বহুমাত্রিক রাজনৈতিক শক্তি বা জোটের আত্মপ্রকাশ না ঘটলে ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়।’
আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের সমালোচনা করে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগের মধ্যে একটি পার্থক্য হলো—আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দ্বিধাহীনভাবে প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু তা রক্ষা নিয়ে তাদের কোনো দায়বদ্ধতা নেই। ফলে ছলচাতুরীর আশ্রয় নিয়ে তারা ফ্যাসিবাদ কায়েম করে। আমরা যে সংস্কার প্রস্তাব নিয়ে ৭-৮ মাস ধরে আলোচনা করছি, আওয়ামী লীগ হলে তারা ২ দিন আলোচনার পরই সনদে স্বাক্ষর করে দিত।’
অন্যদিকে, বিএনপির সমালোচনা করে মঞ্জু বলেন, ‘বিএনপি খালি আলাপ-আলোচনা করে, ক্ষমতায় যাওয়ার আগেই ভাবতে ভাবতে সময় কাটায়। ১৫ বছর ধরে এই ভাবনার কারণেই তারা ক্ষমতায় আসতে পারছে না। আত্মপর্যালোচনা করে বিএনপির উচিত আরও বাস্তববাদী হওয়া।’
মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘বিএনপি যদি অযথা বিতর্কের পথে না ছুটে, সময় নষ্ট না করে যৌক্তিক সংস্কার প্রস্তাবগুলো মেনে নিয়ে সব দলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সহজ হয় এবং রাষ্ট্রও নতুন করে ঘুরে দাঁড়ানোর দিশা পায়।’
জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে