বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা
স্ট্রিম প্রতিবেদক

২৩৭টি সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আসন রয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঘোষণা করা হবে।
ঘোষণা অনুযায়ী, ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া। বগুড়া-০৬ আসন থেকে লড়বেন তারেক রহমান। এছাড়া ঠাঁকুরগাঁও-০১ আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কক্সবাজার-০১ আসন থেকে নির্বাচন করবেন সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী-০৩ আসনে ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-০১, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-০৩ ও মির্জা আব্বাস ঢাকা-০৮ আসনে লড়বেন।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২ দিন আগে