স্ট্রিম প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে যারা হতাশ হয়েছে, তাঁরা সারা জীবনই হতাশ থাকে।’
বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি অধ্যাপক ইউনূসের ঘোষিত ‘জুলাই প্রোক্লেমেশন’-কে স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের সূচনা করবে। এটা হবে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সুযোগ, যা গড়ে উঠবে সমতা, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে।
তিনি আরও বলেন, বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং তাঁদের দ্রুত সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে।
বিএনপি মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিকে পরবর্তী নির্বাচনের সময়সীমা হিসেবে নির্ধারণ করে যে ঘোষণা এসেছে, বিএনপি তা স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে, এই ঐতিহাসিক ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে এবং গণতন্ত্রে রূপান্তরের পথ সুগম করবে।
তিনি বলেন, বিএনপি আশা করে সরকার ও নির্বাচন কমিশন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দল এবং জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ফখরুল বলেন, কার্যকর জাতীয় সংসদ গঠনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই যেন একসাথে কাজ করে।
বিএনপি মহাসচিব বলেন, গত এক বছরে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের পথে যাত্রা নির্বিঘ্ন করতে অধ্যাপক ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করি, রাষ্ট্র কাঠামোর সংস্কারের বাকি কাজগুলোও দ্রুত সম্পন্ন হবে।
তিনি বলেন, আট বছর ধরে টানা গণতান্ত্রিক আন্দোলনে সফল নেতৃত্ব দেওয়ায় বিএনপি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।
সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ ও ধারাবাহিক আলোচনা হয়েছে। সেখানে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। সেখানে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত আছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে