স্ট্রিম ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে প্রশাসনের একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়েছে, শিক্ষার্থীদের নানা সমস্যা উপেক্ষিত থেকেছে এবং ছাত্র রাজনীতি দখলদারত্বমূলক হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো হলেও নির্বাচনের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তাঁরা জানান, গত ১৯ অক্টোবর শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হলেও এ বিষয়ে প্রশাসন কোনো ঘোষণা দেয়নি। তাই আগামীকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খবর ইউএনবি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে