বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়াও আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বিএনপির উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসে ইইউ রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নজরুল ইসলাম খান।
এ সময় নজরুল জানান, বাংলাদেশের একটি অন্যতম উন্নয়ন অংশীদার ইইউ। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককালে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ব্যাপারে কথা হয়েছে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে।
নজরুল ইসলাম খান বলেন, এ সময় বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ইইউকে আশ্বস্ত করে বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে। কারণ, মানুষ ভোট প্রদানের জন্য মুখিয়ে আছে। তা ছাড়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রায় ১৬ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। রাজপথে রক্ত ঝরিয়েছে। বিএনপি সব সময় গণতান্ত্রিক পন্থায় একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এসেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, তাদের শ্রমিক অধিকার নিয়ে কনসার্ন ছিলো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শ্রমিক অধিকার ও শ্রমিক কল্যাণ নিয়ে সব সময়ই আগ্রহী ছিল বিএনপি। এসময় তিনি অতীতে শ্রমিক কল্যাণে বিএনপির নানা উদ্যোগ তুলে ধরেন বলে জানান নজরুল ইসলাম।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে