স্ট্রিম প্রতিবেদক

মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে নির্বাচন করবে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।
১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার রিকশা প্রতীকের ২৯ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে ২৩টি আসনে রিকশার প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জোট শরিকদের জন্য উন্মুক্ত আরও ৬টি আসনে রিকশার ৬ জন প্রার্থী নির্বাচন করবেন।
দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই ৬ আসনের মধ্যে সুনামগঞ্জ–৩ ও কিশোরগঞ্জ–১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার–৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফেনী–২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর–৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ঢাকা-১৩, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শরিয়তপুর-১, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আকরাম আলী ফরিদপুর-২, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন কিশোরগঞ্জ-৬, নায়েবে আমির মুফতি সাঈদ নূর মানিকগঞ্জ-৩, নায়েবে আমির অ্যাডভোকেট শাহিনূর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া ফেনী-২, মাওলানা হেদায়েতুল্লাহ হাদী কিশোরগঞ্জ-১, মুফতি নূর হুসাইন নূরানী মুন্সিগঞ্জ-৩, মাওলানা আবদুস সুবহান মাদারীপুর-২, মাওলানা এহসানুল হক গাজীপুর-৩, মাওলানা রাকিবুল ইসলাম নরসিংদী-৩, মুফতি শোয়াইব ইবরাহীম গোপালগঞ্জ-২।

মুফতি মোহাম্মদুল্লাহ ময়মনসিংহ-২, গোলাম রব্বানী নেত্রকোনা-১, মাওলানা নাসির উদ্দিন মুনির চট্টগ্রাম-৫, মুফতি আমজাদ হুসাইন আশরাফী ব্রাহ্মণবাড়িয়া-৫, মাওলানা তাজুল ইসলাম নরসিংদী-৫, মাওলানা শাহজাহান শিবলী নারায়ণগঞ্জ-৩, খন্দকার আনোয়ার নারায়ণগঞ্জ-৪, মাওলানা আব্দুর রউফ সিরাজগঞ্জ-৩, মাওলানা আবু বকর সিদ্দিক রাঙামাটি-১, মাওলানা তাজুল ইসলাম ময়মনসিংহ-১, মাওলানা আব্দুল আজিজ মক্কি গোপালগঞ্জ-৩, মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা মাদারীপুর-১, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী হবিগঞ্জ-১, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু সিলেট-৩, মাওলানা নূরে আলম হামিদী মৌলভীবাজার-৪ এবং মাওলানা মিজানুর রহমান মোল্লা ফরিদপুর-৪।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে