ঢাকা-৬
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চাইলে জামায়াতের প্রার্থী নির্বাচনের প্রচারে রাস্তায় নামতে পারবেন না বলের মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে দলটির প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার বংশালে সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণার অংশ নিয়ে ইশরাক বলেছেন, ‘আমরা যদি ঘোষণা দিই, তাহলে ঢাকা শহরে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না।’
ইশরাক বলেন, ‘আমরা আন্দোলন-সংগ্রাম করে এই জায়গায় এসেছি, ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইদের রক্ত রয়েছে। তারা কোথায় ছিল? তারা তো হঠাৎ করে বের হয়েছে ৫ তারিখের পরে।’
নির্বাচনী প্রচার সভায় ইশরাক বলেন, ‘তারাও (জামায়াত) জানে যে তাদের ঢাকার শহরের সব (প্রার্থীর) জামানত বাজেয়াপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটা তারাও ভালোভাবে জানে। আর যদি তাদের অন্য কোনো চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে বলে দেব যে ইলেকশনের অনেক আগেই আমরা তাদেরকে ক্লোজ করে ঢাকা থেকে বিতাড়িত করে দেব।’
রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৬ আসন। নির্বাচনী এলাকা নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানান ইশরাক। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যাঁরা অবৈধভাবে বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করছে, ফুটপাতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে, রাস্তায় স্থাপনা নির্মাণ করছে এবং সেখান থেকে চাঁদা তুলছে, এদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২ দিন আগে