স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট'। এই প্যানেলের পাঁচ বস্তা খাবার জব্দ করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে এ অভিযান চালানো হয়।
চারুকলা বিভাগের শিক্ষার্থী ও রাকসুতে প্রার্থী আহসান সাদিক রাফি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়টি তুলে ধরছি, কিন্তু প্রশাসন তখন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ আজকে ঘটনাস্থলে হাতেনাতে প্রমাণসহ ধরা পড়ার পরও, আচরণবিধিতে স্পষ্ট জরিমানার বিধান থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো জরিমানা আরোপ করেনি—শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে। আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।’
সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ‘আচরণবিধির কোথাও উপঢৌকন নিষিদ্ধ করা হয়নি। আজকের পাঁচ বস্তা খাবার জব্দ নয়, বরং ফেরত পাঠানো হয়েছে। আমরা কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করিনি। এই আচরণবিধিকে আমরা অসম্পূর্ণ মনে করি এবং এর দায় সম্পূর্ণ প্রশাসনের।’
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। হাতেনাতে ধরার পর আমরা তাদের সতর্ক করেছি। আমরা কোনো মোবাইল কোর্ট নই যে শাস্তি দেব। তবে আমাদের দায়িত্বের অংশ হিসেবে খাবারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।’
রাবি শিবির সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শিবির সমর্থিত প্যানেল এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। ছাত্রদলের প্যানেলসহ বিভিন্ন প্রার্থী বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমার মনে হয়, এটা পক্ষপাতদুষ্টতা থেকেই করা হয়েছে। আচরণবিধিতে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা দেওয়া নেই, তাই যে যার সক্ষমতা অনুযায়ী ব্যয় করবে।’
মুজাহিদ ফয়সাল আরও বলেন, ‘নির্বাচন কমিশনার আমাদের এক প্রার্থীকে বলেছেন, আপনার আয়ের উৎস কী? আমি মনে করি, তিনি তা বলার অধিকার রাখেন না। আর নাস্তার যে সৌজন্য, এটা শুধুমাত্র আমরাই করিনি, অন্যান্য অনেক প্রার্থীও করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আপনারা যদি প্রশ্ন করেন আমাদের টাকার উৎস কী, তাহলে বলব, আমরা আমাদের নিজেদের খরচের একটি অংশ নির্বাচন তহবিলে দিই। আমরা ওপেন চ্যালেঞ্জ করতে পারি। আমাদের টাকা কোনো অবৈধ টাকা না।’
উল্লেখ্য, পূর্ণাঙ্গ তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং দিন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে