স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে আসনের জন্য কোনো প্রকার সমঝোতা করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁরা পুরোপুরি ভারত মোকাবিলায় প্রস্তুত। নির্বাচনে ‘ডিস্টার্ব’ না করার বিষয়েও তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জোট ও ছোট দলগুলোর অবস্থান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত নয়। নিজেদের মেরুদণ্ড সমুন্নত রাখতে হবে। বাংলাদেশে আর পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি চলবে না। আমরা ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।’
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। এখানে আপনাদের অনেক ব্যবসা আছে, বাড়াবাড়ি করলে পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির (ভারতে ক্ষমতাসীন দল) সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’
এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে বেসরকারি খাতেও (প্রাইভেট সেক্টর) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে।
বিগত সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, বিগত দিনে সরকারি ও বেসরকারি উভয় খাতে চাকরির মূল যোগ্যতা ছিল দলীয় দাসত্ব, পরিবারতন্ত্র ও তৈলমর্দন। দেশের সাংবাদিকেরা যে বেতন পান, তাতে তাঁদের পকেট খরচও ওঠে না। অথচ বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী এখন মাফিয়া হয়ে উঠেছেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে