স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে আজ রোববার ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
শনিবার (৯ মে) রাতে এনসিপির মিডিয়া উপ-কমিটির সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।
এনসিপি সূত্র জানিয়েছে, এনসিপি সমর্থিত চেয়ারম্যান-মেয়রদের প্রথম ধাপে থাকা নাম ঘোষণা করা হবে আজ। এজন্যই রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ উপস্থিত থাকবেন। এ ছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও থাকবেন।

ভারতে মুসলিম নিপীড়ন ও আসামে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
১২ ঘণ্টা আগে
বিএনপি সরকার জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের।
১৬ ঘণ্টা আগে
গণভোটের রায় উপেক্ষা করা ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনাকে বিএনপিই প্রথম গণহত্যা চিহ্নিত করেছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
১ দিন আগে