স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিধি আদেশে রাজনৈতিক দলগুলোর কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় ৭ শতাংশ ছাড়া বড় দলগুলোর কোনোটিই ৫ শতাংশ নারী মনোনয়ন দেয়নি। জামায়াত ইসলামী কোনো নারী প্রার্থীই দেয়নি, বিএনপি দিয়েছিল ৩ শতাংশের মতো।
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও সাবেক ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, কতসংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল রাজনৈতিক দলের। সংস্কার কমিশনের পক্ষে কোনো সিদ্ধান্ত দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ ছিল না। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নারীর ন্যায্য অধিকার। দুর্ভাগ্যবশত তা প্রতিষ্ঠিত হয়নি। দলগুলো লিখিতভাবে অঙ্গীকার করেছিল ৫ শতাংশ মনোনয়ন দেবে, সেটাও দেয়নি।
এদিকে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯ আসনের মধ্যে মাত্র ৭ জন নারী প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ৬ জন বিএনপির এবং একজন স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত)।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন—আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ঝালকাঠি-২), তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২), শামা ওবায়েদ (ফরিদপুর-২), নায়াব ইউসুফ কামাল (ফরিদপুর-৩), ফারজানা শারমিন পুতুল (নাটোর-১) এবং ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)।
আগের নির্বাচনগুলোতে বিজয়ী নারী প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬ নারী প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। জয়ী হয়েছিলেন ১৯ জন। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ৬৮ জন। বিজয়ী হয়েছিলেন ২২ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯ জন নারী প্রার্থীর ১৮ জন নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩টি আসনে ১৯ জন নারী বিজয়ী হয়েছিলেন। এদের মধ্যে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া ৩টি করে আসনে বিজয়ী হন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ নারীর মধ্যে ১৯, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ নারীর মধ্যে ৬, ষষ্ঠ জাতীয় নির্বাচনে ৩৬ নারীর মধ্যে ৮ এবং ১৯৯১ সালে পঞ্চম জাতীয় নির্বাচনে ৩৯ নারী প্রার্থীর মধ্যে ৫ জন জয়ী হয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে