এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে গণতান্ত্রিক ও জনঅংশগ্রহণমূলক কাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। দলটি গণপরিষদ গঠনকে জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় বলে মনে করে।
স্ট্রিম ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব করা হয়েছে।
এনসিপির দলীয় প্যাডে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। সেখানে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠির প্রেক্ষিতে এটি দেওয়া হয়েছে।
চিঠিতে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নে গণতান্ত্রিক ও জনঅংশগ্রহণমূলক কাঠামো নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। দলটি গণপরিষদ গঠনকে জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় বলে মনে করে।
এনসিপি’র প্রস্তাবের পক্ষে তিনটি যুক্তি তুলে ধরা হয়।
১. জনগণের অংশগ্রহণ: জুলাই সনদ জনগণের সর্বজনীন অভিমতের প্রতিফলন। তাই এর বাস্তবায়ন প্রক্রিয়া অবশ্যই সরাসরি গণপ্রতিনিধিত্বশীল সংস্থার মাধ্যমে হতে হবে।
২. সমাজের বিস্তৃত প্রতিনিধিত্ব: একটি গণপরিষদ গঠনের মাধ্যমে জনগণ, রাজনৈতিক দল এবং সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে এটি প্রস্তাবিত সংস্কার ও সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক কাঠামো প্রদান করবে।
৩. রাজনৈতিক স্থিতিশীলতা: গণপরিষদ গঠন গণতন্ত্রের মৌলিক চেতনাকে সংরক্ষণ করবে। এটি ভবিষ্যতের যে কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক বা বৈধতার সংকট এড়াতে সহায়ক হবে।
জাতীয় ঐকমত্য কমিশন তাদের এসব প্রস্তাব বিবেচনা করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণপরিষদ গঠনের সুপারিশ অন্তর্ভুক্ত করবে বলে চিঠিতে এনসিপি আশা প্রকাশ করেছে।
গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও সংগঠনগুলোর পক্ষ থেকে একটি জনবান্ধব রাষ্ট্র বিনির্মাণের দাবি ওঠে। সেই দাবি পূরণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ সেই দাবিরই একটি দলিল। এতে ছাত্র-জনতার অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থায় সংস্কারের সুনির্দিষ্ট নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
জুলাই সনদকে ঘিরে কমিশন ইতোমধ্যেই সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ইতিমধ্যে বাস্তবায়ন কৌশল নিয়ে মতামত দিচ্ছে। গত ৩ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের সভায় জুলাই সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া পরামর্শ ও সুপারিশমালা পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে